২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পে দুর্নীতির প্রমাণ মিললে তা বাতিল করা হবে

বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিক বলেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অনুদান বাতিল করা বা ফেরত নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাক্সিক্ষত উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় বাধা।

ওয়ালিক সম্প্রতি বিডিনিউজ--এর সাথে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা কঠিন পরিকল্পনা নিয়েছি। কোনো প্রকল্পে আমরা যদি দুর্নীতির প্রমাণ পাই, তাহলে তা বরদাশত করব না।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক যদি ক্রয় সংক্রান্ত কোনো দুর্র্নীতি বা অনিয়ম দেখতে পায়, তাহলে সে খাতের তহবিল বাতিল অথবা তা ফেরত চাওয়া হবে।

সাক্ষাৎকারে ওয়ালিক রাজনৈতিক সংঘর্ষ, নির্বাচনী ব্যয়, জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ, বিশ্বব্যাংকের অনুদান পরিকল্পনা, কালো টাকা ও সুশাসন ইস্যু নিয়ে কথা বলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-- বাংলাদেশের (টিআইবি) দুর্নীতি সূচকে বাংলাদেশ ২০০১ থেকে পর পর পাঁচবার সবচে’ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। টিআই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় প্রতিটি খাতেই দুর্নীতি রয়েছে।

ওয়ালিক বলেন, বিশ্বব্যাংক সম্প্রতি বেশ কয়েকটি চুক্তি বাতিল করেছে। দুর্নীতির প্রমাণ থাকায় গত বছরের নভেম্বরে স্বাস্থ্য ও জনসংখ্যা প্রকল্প এবং জাতীয় পুষ্টি প্রকল্পের তহবিল ফেরত নিয়েছে।

তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে জেনে বিশ্বব্যাংক সন্তুষ্ট।

তিনি বলেন, সংশ্ল্ষ্টি সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি অ্যাসিট্যান্স স্ট্র্যাটেজির কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক তার প্রকল্পে দুর্নীতি ঝুঁকিসহ সকল ঝুঁকি হ্রাস করতে চায়।

তিনি বলেন, আমরা বাংলাদেশের জন্যে এসব ঝুঁকি কমাতে একটি পরিকল্পনা নিয়েছি এবং এ পরিকল্পনা বাস্তবায়নে একটি টিমও গঠন করেছি।

ওয়ালিক বলেন, ওই পরিকল্পনার মধ্যে রয়েছে, প্রকল্প প্রণয়নে বিশ্লেষণ ও পরামর্শমূলক কর্মকাণ্ড, বিভিন্ন খাতে দুর্নীতির ঝুঁকির পদ্ধতিগত বিশ্লেষণ, আরো উন্নত প্রকল্প প্রণয়ন, দুর্নীতি হ্রাস ও পর্যবেক্ষণ কর্মসূচি জোরদার করা।

বিশ্বব্যাংক আবাসিক প্রতিনিধি অবশ্য বলেছেন, এ ব্যাপারে তারা সরকারকে নিজেদের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন।

তিনি বলেন, দরিদ্রদের কাছে আমাদের প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে আমরা সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহযোগিতা করব।