২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে মোট ৫১৬ কোটি ৫০ লাখ টাকার ৪টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে একদিন মেয়াদি ২৪২ কোটি টাকার দু’টি, ছয়দিন মেয়াদি ২৩০ কোটি টাকার একটি এবং সাতদিন মেয়াদি ৪৪ কোটি ৫০ লাখ টাকার একটিসহ মোট ৫১৬ কোটি ৫০ লাখ টাকার চারটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।

গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্যে শতকরা ছয় ভাগ এবং ছয়দিন ও সাতদিন উভয় মেয়াদির জন্যে শতকরা ৬ দশমিক ২৫ ভাগ।