রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের জন্যে অতিরিক্ত ৪৫ কোটি টাকা বরাদ্দ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রেশকৃত বাজেটে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের আগামী ২০০৬-০৭ অর্থ বছরের বাজেটে অতিরিক্ত ৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাাব করেছেন।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, এই শিক্ষকদের অন্য কোন আয়ের উৎস না থাকায় তাদের দুর্দশার কথা বিবেচনা করে বেতন-ভাতা বৃদ্ধিকল্পে এ বরাদ্দ দেয়ার প্রস্তাব করছি।
অর্থমন্ত্রীর এ প্রস্তাবে ট্রেজারি বেঞ্চে বসে থাকা সংসদ সদস্যদের হাত তালি পান।
