২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী জ্বলানি খাতে নরওয়ের সহায়তা কামনা করেছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার দেশের জ্বালানি খাত উন্নয়নে নরওয়ের সহায়তা কামনা করেছেন। নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত অদ লাইস নরহেইম প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এশিয়া অঞ্চলে নরওয়ের সহযোগিতা তালিকায় বাংলাদেশের শীর্ষ অবস্থানের পাশাপাশি নরওয়ে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন ইউনিট কার্যক্রমে সহায়তা করছে।

খালেদা জিয়া দুদেশের মধ্যে পারস্পারিক সম্পর্ক গভীরতর করতে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।    

নরওয়ের পরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্ন্তজাতিক সহযোগিতা বিভাগের প্রধান হিসেবে তার নতুন দায়িত্ব পালনকালে বিদায়ী রাষ্ট্রদূত দুদেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করতে ভূমিকা রাখবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। 

লাইস নরহেইম আশাপ্রকাশ করেন, আগামী দিনে তার দেশের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।

রাষ্ট্রদূত শিক্ষা খাতে, বিশেষ করে প্রাথমিক ও নারী শিক্ষায় বাংলাদেশের সাফল্য এবং শিশু পাচার প্রতিরোধে ভূমিকার প্রশংসা করেন।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের উন্নয়নে নরওয়ের সহযোগিতার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়।