ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বঞ্চিত রাখায় উচ্চ সুদের হারকে দায়ী করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ রোববার আমানত ও সঞ্চয়ের ওপর ব্যাংকের উচ্চ সুদের হারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। উচ্চ সুদের কারণে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগীদের অংশগ্রহণ ব্যহত হচ্ছে বলে জানান তিনি।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে ড. সালেহউদ্দিন বলেন, আমানত ও সঞ্চয়সহ অন্যান্য ক্ষেত্রে উচ্চ সুদের সহজলভ্যতার কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে আমাদের উদ্বেগের কথা ব্যাংকগুলোকে জানানো হয়েছে।
এসইসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
আমানত ও সঞ্চয়ের ক্ষেত্রে উচ্চ সুদের নিশ্চয়তা থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি বাজার থেকে তাদের বিনিয়োগ উঠিয়ে নিচ্ছেন। পুঁজি বাজারের স্টেকহোল্ডারদের এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ মন্তব্য করেন।
গভর্নর এ ব্যাপারে ব্যাংকগুলোর বক্তব্য তুলে ধরে বলেন, সুদের হারের কাঠামোগত বিন্যাসের জন্য ব্যাংকগুলোকে একটি ঐকমত্যে পৌঁছতে হবে।
ব্যাংকিং পদ্ধতির জন্যই কেবল পুঁজি বাজার জরুরি নয়, বরং স্থির পুঁজি ছাড়াই উদ্যোক্তাদের ঋণ নেওয়ার জন্যও এটি জরুরি।
সরকারি নিরাপত্তার জন্য একটি সক্রিয় পুঁজি বাজারের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিলের একজন বিশেষজ্ঞ সরকারি নিরাপত্তার জন্য একটি অধিক কার্যকর পুঁজি বাজারের অন্তরায়গুলো সনাক্ত করা এবং অপসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছেন।
সেল ফোন অপারেটর ও সেবা খাতের সফল কোম্পানিগুলোকে পুঁজি বাজারে আসার ব্যাপারেও তিনি আহ্বান জানান।
এসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, নিরপত্তার ঘাটতির ফলে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত কোম্পানির দিকে সবাই ঝুঁকে পড়ে এবং একযোগে সৃষ্ট চাহিদা শেয়ার কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করে। এতে পুঁজি বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়।
তিনি কোম্পানির বার্ষিক প্রতিবেদনে কোম্পানিগুলো সম্পর্কে সত্য ও অবাধ তথ্য উপস্থাপনের ওপরও জোর দেন।
সেমিনারে অন্যান্যন্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ওসমান মুরাদ বক্তব্য রাখেন।
