২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিন্নমূল পুনর্বাসনে ৩৪৭ কোটি ১২ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

ঢাকায় বসবাসকারী ছিন্নমূল মানুষ ও হকারদের কোনো পরিসংখ্যান সরকারের কাছে না থাকলেও সরকার ৩৪৭ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে এদের বহুতল ভবনে পুনর্বাসনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

সংসদে সোমবার বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের লিখিত জবাবে একথা জানানো হয়। মন্ত্রীর পক্ষ থেকে দেওয়া জবাবে আরো বলা হয়, সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় আরো জানানো হয়, ঢাকায় বর্তমানে প্রায় ২ লাখ ২৫ হাজার ৩৭৯জন বস্তিবাসী এবং ২৬ হাজার ৩৯ জন প্রতিবন্ধী লোক রয়েছে।