ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ
ভারতের কাস্টমস্ কর্মকর্তা-কর্মচারী সমিতির ধর্মঘট আহবানের ফলে ব্রাহ্মনবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরে বুধবার সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
ভারতের শিলং থেকে দু’জন ভারতীয় কাস্টমস্ কর্মকর্তাকে অপহরণের প্রতিবাদে এই ধর্মঘট আহবান করা হয়।
আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তারা বিডিনিউজকে জানান ধর্মঘটের কারণে স্থলবন্দরে পণ্যবাহী দু’শতাধিক ট্রাক আটকা পড়ে আছে।
