বাংলাদেশে চলতি বছরে পিসি বাজার বিকাশ লাভ করবে ২১.৫ শতাংশ
বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ¯িপ্রংবোর্ড রিসার্চ ইঙ্গিত দিয়ে বলেছে, চলতি বছরে বাংলাদেশে পিসি (প্রাইভেট কম্পিউটার) চালান ২১ দশমিক ৫ শতাংশ বাড়বে।
বাংলাদেশের পিসি বাজারে ২০০৭ সালেও একই ধরনের চাঙ্গা ভাব বিরাজ করবে বলে আশা প্রকাশ করেছে ¯িপ্রংবোর্ড রিসার্চ।
চলতি সপ্তাহে প্রকাশিত ¯িপ্রংবোর্ড রিসার্চের বাজার গবেষণা ফলাফলে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি বাজারের মাইলফলক পিসি বাজার ২০০৫ সালে ১৬ দশমিক ৪ শতাংশ হারে সম্প্রসারিত হয়ে এক লাখ ৬২ হাজার ৪০০ ইউনিটে উন্নীত হয় এবং ১২৯ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের বাজার তৈরি করে।
¯িপ্রবোর্ডের গবেষণার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে দেশের শীর্ষস্থানীয় আইটি (তথ্যপ্রযুক্তি) ব্যবসায়ী সবুর খান বিডিনিউজকে বলেন, পিসি’র বহুমুখী ব্যবহার নিশ্চিত না হলে এবং কেবল শোপিস হিসেবে এর ব্যবহার সীমাবদ্ধ থাকলে বাজার স্থবির হয়ে যেতে পারে।
¯িপ্রংবোর্ডের গবেষণায় বলা হয়, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিদ্যালয়ে কম্পিউটার প্রচলনের মতো স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহারে সরকারের উৎসাহ প্রদানের ফলে পিসি’র বাজারের গতি ত্বরান্বিত হয়েছে।
এতে আরও বলা হয়, কম দামের বিষয়টিও, বিশেষ করে ল্যাপটপের ক্ষেত্রে, বাজার সম্প্রসারণে সহায়ক হয়েছে। ২০০৫ সালে ল্যাপটপের বাজার ২৪ শতাংশ সম্প্রসারিত হয়।
শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইটি বিক্রেতা প্রতিষ্ঠানের মনোযোগ আকর্ষণ করতেও সক্ষম হয়েছে বাংলাদেশ। মাইক্রোসফট, ইনটেল এবং এইচপি বিনিয়োগ, প্রশিক্ষণ, কর্মসূচি ও পণ্য সহযোগিতা নিয়ে ২০০৫ সালের শেষ তিনমাস বিশেষ সক্রিয় ছিল। এতে করে বাজার চাহিদা আরও জোরদার হয়েছে বলে ¯িপ্রংবোর্ডের গবেষণায় বলা হয়।
¯িপ্রংবোর্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যান অ্যান্ডারসন বলেন, বিশ্বজুড়ে আইটি বাজার বিশেষভাবে সম্প্রসারিত হওয়ার ফলে আন্তর্জাতিক আইটি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে আছে।
অধিক জনসংখ্যা, শক্তিশালী অর্থনৈতিক বিকাশ, আইটি খাতে প্রতিশ্রুতিশীল হওয়ার কারণে তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলাদেশ উত্তরোত্তর উল্লেখযোগ্য অবস্থানে চলে আসছে বলেও তিনি মন্তব্য করেন।
স্থানীয়ভাবে বিন্যস্ত এবং ব্রেন্ড ছাড়া যন্ত্রপাতি বাজার দখল করে আছে বলেও সবুর খান স্বীকার করেন। আন্তর্জাতিক বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে ২০০৫ সালে এইচপি ৭ দশমিক ৬ শতাংশ শেয়ার নিয়ে বাজারে নেতৃত্ব দেয়। ডেল এবং লিনভো/আইবিএম’র পরই ছিল এইচপি’র অবস্থান।
শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পিসি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থানীয় প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্সও স্থান করে নিয়েছে। ড্যাফোডিল এ বছর শেষ তিনমাসে বেশকিছু কৌশলগত ঘোষণা প্রদান করে।
২০০৫ সালের পিসি/সার্ভার সম্প্রসারণে বড় উদ্যোক্তা ও সরকারি খাতের ভূমিকা ছিল অর্ধেকেরও বেশি। এছাড়া আইটি বিনিয়োগের ক্ষেত্রে এনজিওগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
¯িপ্রংবোর্ড রিসার্চ বাংলাদেশ, ব্রুনেই, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে বিকাশমান পিসি/সার্ভার বাজার হিসেবে সনাক্ত করেছে।
