২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টমি মিয়া তার মসলা লন্ডনে নিয়ে যাচ্ছেন

বাংলাদেশী বংশদ্ভুত সেলিব্রেটি সেফ মাস্টার টমি মিয়া তার নিজের নামে বের করা মসলা এবার লন্ডনের বাজারে নিয়ে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

লন্ডনের প্রথম সারির নিরপেক্ষ দৈনিক পত্রিকা ইডেনবার্গ ইভনিং নিউজে টমি মিয়াকে কারি টাইকুন উপাধি দিয়ে রিপোর্টে বলা হয়েছে, টমি মিয়া বাংলাদেশে মশলার কারখানা বসানোর পর লন্ডনের মসলা প্রস্তুতকারকদের উপর চাপ পড়বে। 

এই বছরের শেষের দিকে এই মসলা লন্ডনের রেস্তোরা এবং খাদ্র দ্রব্য সরবরাহকারীদের কাছে বিক্রি করা হবে।

ইডেনবার্গ রাজ রেস্তোরা এবং রাজ হোটেলের মালিক টনি মিয়া ফেব্রুয়ারি মাসে গাজীপুরে মশলা, বিস্কুট, বোম্বে মিক্স এবং নুডুলস তৈরির একটি কারখান খুলেছেন। এ উদ্যোগ থেকে প্রথম বছর ছয় লাখ পাউন্ট আয় হবে বলে আশা করা হচ্ছে।

টমি মিয়া তার মসলা যেগুলো ইতিমধ্যে বাংলাদেশের বাজারগুলোতে ছাড়া হয়েছে সেগুলো লন্ডনেও জনপ্রিয় হবে বলে আশাবাদী।

“আমরা ইতিমধ্যে বিভিন্ন সুপার মার্কেটে এই পণ্যগুলো পাঠানোর ব্যাপারে কথা বলেছি। আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি এবং এ বছরের মধ্যেই সেইনসবুরিজে এ পণ্য নিয়ে হাজির হতে চাই।

‘ওয়ান কনসুমার প্রডাক্ট’ এই নামে এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে।

টমি মিয়া শিগগিরই চট্টগ্রাম ও কক্সবাজারসহ অন্যান্য পর্যটন এলাকায় নতুন হোটেল তৈরির জন্য চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছেন।