কিউএমএস সনদপ্রাপ্ত কোম্পানীগুলোর উৎপাদিত দ্রব্য প্রদর্শনীর জন্য কোয়ালিটি ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে
পেশাদার ব্যাবসায়ীদের সচেতনতা তৈরি, উচ্চ মানসম্পন্ন পণ্যের প্রদর্শনী ও কোম্পানিগুলোর মানসম্পত পরিচালনা কার্যক্রম নিশ্চিত করতে ঢাকায় ২৬ মে থেকে তিনদিন ব্যাপী ‘কোয়ালিটি ফেয়ার ২০০৬’র অনুষ্ঠিত হতে যাচ্ছে।
“এই মেলার মাধ্যমে ব্যাবসার মান উন্নত করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বাণিজ্য বৃদ্ধির সুযোগ তৈরি হবে”, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কিউএমএস (কোয়ালিটি ম্যানেজম্যান্ট সিস্টেম) প্রফেশনাল (বিএকিউপি) এর সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মেলার ঘোষণাকালে সোমবার এ কথা বলেন।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এই মেলা অনুষ্ঠিত হবে। ক্যাটালিস্ট ও স্ট্রাটিজিকার সহযোগিতায় বিএকিউপি এই মেলার আয়োজন করবে।
ডেইলি স্টার ও চ্যানেল আই থাকবে এ মেলার মিডিয়া পার্টনার।
বিএকিউপির উপ-পরিচালক এসএম ওয়াশিউদ্দিন ও স্ট্রাটিজিকার চেয়ারম্যান এমডি রাজিব পারভেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
