২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়ন খাতে জার্মানীর ৭১৭ কোটি টাকা প্রদান

বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম ও সম্পদের সদব্যাবহার, পল্লী অঞ্চলে রাস্তা উন্নয়ন ও বাজার তৈরির জন্য জার্মানী ৭১৭ কোটি টাকা (৮৩ দশমিক তিন মিলিয়ন ইউরো) দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, জ্বালানি ঘাটতি কমানো ও নবায়ন যোগ্য জ্বালানি সোলার হোম পদ্ধতির ব্যবহার বাড়ানোই হবে এ উন্নয়ন সহযোগিতা মূল লক্ষ্য।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ ও ঢাকায় জার্মানী রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইক দুই দেশের সরকারের পক্ষে চুক্তিপত্রে সাক্ষর করেন।

“বাংলাদেশ-জার্মান উন্নয়ন সহযোগিতার কেন্দ্রেই রয়েছে পল্লী এলাকায় বেসরকারি উদ্যোগে উপরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য- ও জ্বালানি খাতে উন্নয়ন”, রাষ্ট্রদূত মায়েক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি এসময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ভবিষ্যতে জার্মানি আরও সহযোগিতা হাত বাড়িয়ে দেবে বলে উল্লেখ করেন।