স্পেক্ট্রাম ট্রাজেডির বর্ষপূর্তি পালিত
দেশের পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন মঙ্গলবার স্পেক্ট্রাম ট্রাজেডির বর্ষপূর্তি পালন করেছে।
২০০৫ সালের ১১ এপ্রিল সাভারের স্পেক্ট্রাম গার্মেন্টস কারখানায় ভবনধসের ঘটনায় ৬৪ জন শ্রমিক নিহত হয়েছিল।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (বিএসজিএসএফ) ভবন ধসের ঘটনায় নিহতদের স্মরণে এবং পোশাক কারখানায় দুর্ঘটনা প্রতিরোধ ও শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তার দাবীতে মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিএসজিএসএফের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, মঈনুদ্দিন মণ্ডল ও জান্নাত ফাতেমা সমাবেশে বক্তব্য রাখেন।
তারা বলেন, স্পেক্ট্রাম ট্রাজেডি নিছক দুর্ঘটনা নয়। বরং কর্মস্থলের অনিরাপত্তাই এ ধরনের ঘটনার জন্যে দায়ী।
সমাবেশে বক্তারা পোশাক শিল্পের পরিস্থিতির মানোন্নয়নের আহ্বান জানান।
