২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী গ্রাহকদের জন্যে এমিরেটস’র ওয়েব সাইট চালু

এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশী গ্রাহকদের জন্যে নতুন একটি ওয়েব সাইট চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এই ওয়েব সাইটের ঠিকানা হচ্ছে: <িি.িবসরৎধঃবং.পড়স/নফ> এর মাধ্যমে এখন থেকে এদেশের গ্রাহকরা এয়ারলাইন্সটির নানা সুবিধা সম্পর্কে জানতে পারবেন তো বটেই, এমনকি এখন থেকে তারা অন--লাইনে টিকিট বুকিংয়ের সুবিধাও পাবেন। এছাড়া আগামী ডিসেম্বর থেকে গ্রাহকরা এমিরেটস’র ই--টিকিট ব্যবহার করতে পারবেন।

হোটেল শেরাটনে বুধবার আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে এই ওয়েব সাইটি চালু করার ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য রাখেন এমিরেটস’র এদেশের আঞ্চলিক ব্যবস্থপক হানিফ জাকারিয়া।

তিনি জানান, এরই মধ্যে ১৬টি দেশে এমিরেটস ওই ধরনের ওয়েব সাইট চালু করেছে। এদেশে তারা এখন সপ্তাহে নয়টি ফ্লাইট চালাচ্ছে। ভবিষ্যতে তারা সপ্তাহে ১৪টি ফ্লাইট এবং চট্টগ্রাম--দুবাই রুটে সরাসরি ফ্লাইট চালু করার ইচ্ছে রাখে।