২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় আন্তর্জাতিক পর্যটন উৎসব ৬ এপ্রিল শুরু হচ্ছে

দেশের পর্যটন শিল্পের উন্নয়নে  বিদেশী ও স্থানীয় পর্যটকদের আকৃষ্ট করতে ৬ এপ্রিল থেকে রাজধানীতে তৃতীয় আন্তর্জাতিক পর্যটন উৎসব শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা শেরাটন হোটেলে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ট্রাভেল মার্ট ২০০৬’ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। 

ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, হংকং, ইয়েমেন এবং বাংলাদেশসহ প্রায় ৪৯টি দেশ উৎসবে অংশ নেবে। দেশ এবং দেশের বাইরের পর্যটকদের জন্যে তারা ৬০টি স্টল ও একটি প্যাভেলিয়নে তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।

ঢাকা শেরাটন হোটেলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উৎসবের চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন, আমাদের দেশে এই ধরনের উৎসবের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এ উৎসব আমাদের পর্যটন শিল্পকে আরো বিকশিত করবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন ‘বাংলাদেশ মনিটর’ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ উৎসবের অন্যতম অংশীদার।

ওয়াহিদুল বলেন, বাংলাদেশ, সিঙ্গাপুর, নেপাল ও মালয়েশিয়া উৎসবে অংশ নিচ্ছে। এছাড়া আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ১৩টি এয়ারলাইন্স, সাতটি হোটেল ও চারটি রিসোর্ট প্রদর্শনীতে অংশ নেবে।

প্রদর্শনীতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। বাংলাদেশে এটি ৩য় আন্তর্জাতিক পর্যটন উৎসব। আগামী ৮ এপ্রিল উৎসবের সমাপ্তি ঘটবে।