২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সহায়তা দিতে ইইউ’র ছোট ছোট প্রকল্প প্রস্তাব আহবান

ইউরোপীয় কমিউনিটির প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কমিশন বাংলাদেশ সরকারের সাহায্যর্থে এবং সরকারের পক্ষে দেশে ছোট ছোট প্রকল্পের গ্রহণের জন্য প্রস্তাব আহবান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:24 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ইউরোপীয় কমিউনিটির অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচির আওতায় ইইউ- বাংলাদেশ স্মল প্রজেক্ট ফ্যাসিলিটি (এসপিএফ) কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এমএফএ পরবর্তী পরিস্থিতির সাথে দেশকে খাপ খাইয়ে নিতে সরাসরি কিছু প্রকল্প সহায়তা প্রদানের লক্ষ্যেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বেসরকারি বিভিন্ন সংস্থা, এনজিও ও সরকারি সংগঠন কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানাস্তর এবং বাণিজ্যিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবে।

এ কর্মসূচির মাধ্যমে ইইউ -- বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও মজবুত করার ওপর জোর দেওয়া হয়েছে। এ খাতে মোট বরাদ্দ রয়েছে তিন মিলিয়ন ইউরো। এর মধ্যে ২০০৬ সালের জন্য বরাদ্দ থাকছে  ৮,০০,০০০ ইউরো। এককেটি প্রকল্প কমপক্ষে ৭০.০০০  থেকে ১,০০,০০০ ইউরো পর্যন্ত হতে পারে। 

আবেদনের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে:

http://www.eudelbangladesh.org অথবা http://www.eudelbangladesh-spf.org

১৩ জুন দুপুর ৪টার মধ্যে আবেদন জমা দিতে হবে।