বাংলাদেশে উগ্রবাদের জন্য দায়ী ত্র“টিপূর্ণ শিক্ষাব্যবস্থা : ইউএসএইড
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) এক উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অর্জিত বেশ কিছু সাফল্যের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। তবে প্রশংসার পাশাপাশি তিনি দুর্নীতি ও উগ্রবাদের বিস্তারের জন্য দেশের ত্র“টিপূর্ণ শিক্ষাব্যবস্থাকে দায়ী করেছেন।
ইউএসএইড বাংলাদেশের মিশন পরিচালক জেন ভি জর্জ মঙ্গলবার বার্তা সংস্থা বিডিনিউজের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে আমরা কাউকে অনাহারে থাকতে দেখি না, এমনকি বন্যার কারণে বাংলাদেশে আমরা কাউকে দুঃস্থ হতে দেখি না। কিন্তু আমরা দেশটিতে দুর্নীতি ও উগ্রবাদ দেখতে পাই।
তিনি বলেন, সরকারকে একটি মৌলিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে যা কিনা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুসরণ করা হবে। সেটা মাদ্রাসা কিংবা ইংরেজি মাধ্যম স্কুল যাই হোক না কেন।
তিনি বলেন, ধর্মীয় শিক্ষাব্যবস্থা থাকার মধ্যে কোন সমস্যা নেই। আমি নিজেও ক্যাথলিক স্কুলে পড়ালেখা করেছি। তবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তারা কি করছে তা পর্যবেক্ষণ করতে হবে।
তিনি বলেন, আপনাদের শিক্ষাব্যবস্থা ত্র“টিপূর্ণ। কারণ, এটি মানসম্পন্ন øাতকধারী তৈরি করতে পারে না।
তার মতে, ত্র“টিপূর্ণ শিক্ষাব্যবস্থার কারণে বাংলাদেশের ১৪ থেকে ১৮ বছরের তরুণরা উগ্রবাদের প্রতি আকর্ষিত হয়।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএইড প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণ করারও প্রয়োজন রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বাধীন এক্রিডিটেশন বোর্ড গঠন করার পক্ষে মত দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট সময়ের জন্য এক্রিডিটেশন দিতে এক্রিডিটেশন বোর্ড পাঠ্যসূচী, কর্মচারি নিয়োগ ও অন্যান্য প্যারামিটারগুলো খতিয়ে দেখতে পারে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এখন এক্রিডিটেশন বোর্ডের কাজ করছে। কিন্তু রাষ্ট্রপরিচালিত প্রতিষ্ঠানের খুব কমই বিশ্বাসযোগ্যতা রয়েছে। তিনি স্বাধীন কমিটি গঠন করার ওপরও গুরুত্বারোপ করেন।
ইউএসএইড কর্মকর্তা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোকে পাঁচ থেকে দশ বছরের জন্য এক্রিডিটেশন দেওয়া হয় এবং তাদের নৈপূণ্য পর্যায়ক্রমে যাচাই--বাছাই করে এক্রিডিটেশনের মেয়াদ নবায়ন করা হয়। নবায়ন প্রক্রিয়াও সহজ।
তিনি বলেন, সবুজ বিপ্লব ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত কয়েক দশকে বাংলাদেশ খাদ্য উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে তা ১ দশমিক ২ শতাংশে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
জেন ভি জর্জ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি গ্রহণের ব্যাপারে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। সাম্প্রতিক বন্যায় সাড়ে তিন কোটি মানুষ গৃহহীন হলেও বন্যার কারণে এক হাজারেরও কম লোক মারা গেছে।
তিনি বলেন, কিন্তু দুর্নীতি ও উগ্রবাদ বাংলাদেশে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন একটি উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু দুর্নীতির কারণে জনগণের মধ্যে তা সুষমভাবে বন্টন করা হয় না। দুর্নীতির অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জর্জ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে ও এগুলোর উন্নয়ন ঘটাতে ইউএসএইড বাংলাদেশকে সহযোগিতা করছে। এছাড়াও সংসদ, আদালত ও স্থানীয় সরকার কমিটির মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে কাজ করছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্পর্কে জেন জর্জ বলেন, এ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আমরা বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) সাথে কাজ করছি।
তিনি বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম গঠন করা হয়েছে। বেশিরভাগ ইউপি ফোরামের সদস্য হয়েছে। এজন্য ফিলিপাইনের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, ফিলিপাইনে স্থানীয় সরকার ব্যবস্থা খুবই সফল।
ইউএসএইড মিশন প্রধান বলেন, ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত তহবিল, প্রতিষ্ঠানের বাজেট ও কিভাবে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হচ্ছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য একটি কৌশল প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কাজ করছি ও দলের অভ্যন্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি। রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে বলে ইউএসএইড বাংলাদেশ মিশনের প্রধান উল্লেখ করেন।
