সাফটা ইস্যুতে সার্কের বাণিজ্যমন্ত্রীরা এপ্রিলে বৈঠকে বসবেন
সার্কের বাণিজ্যমন্ত্রীদের সমন্বয়ে গঠিত সাফটা মিনিস্টেরিয়াল কাউন্সিল ২০ এপ্রিল প্রথম বারের মত বৈঠকে বসতে যাচ্ছে, কুটনৈতিক সূত্রগুলো এ কথা জানায়।
সূত্র জানায়, দক্ষিণ এশিয়াকে অবাধ বাণিজ্য এলাকা হিসেবে কাযৃকর করে তুলতে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কাউন্সিল কাজ করবে।
সূত্র আরও জানায়, মন্ত্রী পর্যায়ের বৈঠককে সামনে রেখে সাফটা বিশেষজ্ঞ কমিটি ১৮ এপ্রিল থেকে ১৯ এপ্রিল বৈঠকে মিলিত হবেন।
এই বছর ১ জানুয়ারি সাফটা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার বৈধতা পায়।
