২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের বিরুদ্ধে মেয়র; বন্দরের সক্ষমতা ৫গুন বৃদ্ধির প্রতিশ্র“তি

নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বন্দরনগরী চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সোমবার দেশের প্রধান বন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা পাঁচগুন বৃদ্ধি করার প্রতিশ্র“তি দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

চট্টগ্রাম বন্দর ও সেখানকার উন্নয়ন ইস্যুতে সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকসহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।

বন্দরের অকার্যকারিতার কারণে তার পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ ব্যাপারে সাংবাদিকরা মেয়রের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আমি পাঁচগুন বৃদ্ধি করবো।

মেয়রের কথায় একমত পোষণ করে মতবিনিময় সভায় উপস্থিত সংবাদপত্রের সম্পাদকরা বলেন, বন্দর বেসরকারি খাতে ছেড়ে দিলে কোন সমাধান আসবে না। উপরন্তু, এর ফলে জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।

চট্টগ্রামের মেয়র বলেন, আত্ম--অর্থায়নের মাধ্যমে ৭৩৭ কোটি টাকার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প সম্পন্ন করতে অনুমোদন দেওয়া হলেও বন্দর কর্তৃপক্ষ কুচক্রী মহল ও মাফিয়া গ্র“পের স্বার্থ চিন্তা করে ভিন্ন পথ অবলম্বন করেছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, নির্মাণাধীন টার্মিনালের পরিচালনার দায়িত্বভার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে তা দেশের প্রধান সমুদ্রবন্দর এমনকি দেশের অর্থনীতির ধ্বংস করে ফেলবে।

বিদ্যমান বন্দর আইন লঙ্ঘন করে টার্মিনালের পরিচালনাভার বেসরকারি খাতে ছেড়ে দিতে সরকারের নৌমন্ত্রীর উৎসাহের কথা উল্লেখ করে মেয়র বলেন, মন্ত্রী ও সুবিধাবাদীদের ম্যানেজ করা হয়েছে।

মেয়র বলেন, চট্টগ্রাম বন্দরের সাথে নিরাপত্তার বিষয়টি জড়িত থাকায় রাষ্ট্রকে এটি পর্যবেক্ষণ করতে হবে। টার্মিনালের কার্যক্রম ও ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে এটি অস্ত্র চোরাচালানকারীদের কাছে নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হবে।

জাতীয় ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, অদক্ষতার কথা বলে চট্টগ্রাম বন্দরকে বেসরকারিকরণ করা যাবে না।

তিনি বলেন, ক্ষমতাসীন সরকার অদক্ষ। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাই সরকারকে বেসরকারিকরণ করা প্রয়োজন।

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন বলেন, বন্দরের বেসরকারিকরণ হবে একটি জাতীয় বিপর্যয়। আর ছয় মাসের মধ্যে এটি খেলাপি হয়ে যাবে।

সংবাদের সম্পাদক বজলুর রহমান বলেন, ক্ষুদ্র স্বার্থের জন্য ক্ষমতাসীন সরকার আইন পরিবর্তন করে। আর সেক্ষেত্রে প্রচলিত আইন পরিবর্তন করে ক্ষুদ্র স্বার্থ রক্ষা করার একটা সম্ভাবনা রয়েছে।

দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান বলেন, চট্টগ্রাম বন্দরের দেশের অর্থনীতির নিউক্লিয়াস। তাই গুরুত্বপূর্ণ এ ব্যাপারে সরকারকে জনগণের সম্মতি আমলে আনতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের অংশগ্রহণে একটি বড় ধরনের আন্দোলন বন্দরকে কুচক্রী মহলের থাবা থেকে রক্ষা করতে পারে।

অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, মানবজমিনের যুগ্ম সম্পাদক সাজ্জাদ কাদির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বক্তব্য রাখেন।

বহির্বিশ্বের সাথে বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর মূলদ্বার হিসেবে ব্যবহৃত হওয়ায় এটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে বন্দরের কর্মচারি--কর্মকর্তা, বন্দরনগরী ও দেশের জনগণকে একসাথে দাঁড়াতে বক্তাগণ আহ্বান জানান।

মতবিনিময় সভায় এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাবেক মন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দীন আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইনুদ্দিন খান বাদল, শাহ আলম, এটিএম নিজামুদ্দিন, নুরুল আলম, অমৃতা বড়–য়া, সাইফুদ্দিন খান, জহিরুল ইসলাম চৌধুরী এবং ইমাম বক্স উপস্থিত ছিলেন।