শিশু শ্রম বন্ধে বিজিএমইএ ও বিকেএমইএ প্রকল্প বাস্তবায়ন করবে
আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফান্ড (এসইডিএফ) এর সহায়তায় বিজিএমইএ ও বিকেএমইএ শিশু শ্রম, মিড - ম্যানেজমেন্ট ডেভেলোপমেন্ট এবং গার্মেন্টস ও নিটওয়্যার সেক্টরে প্রোডাকটিভিটি ডেভেলোপমেন্ট ইস্যু নিয়ে পাঁচ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করবে বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, পরবর্তী মাসে এই চার অংশীদারের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।
বিজিএমইএ, আইএলও এবং জাতিসংঘের জরুরী শিশু তহবিল (ইউনিসেফ) ইতোমধ্যে ১৯৯৬ সাল থেকে দেশের ২৫০০ কারখানায় পর্যায়ক্রমে শিশু শ্রম বন্ধ করতে তিন বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করেছে।
বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, ‘আমরা বৃহস্পতিবার বিজিএমইএ’র চূড়ান্ত প্রস্তাব হাতে পেয়েছি। বিকেএমইএ’র ‘সোশ্যাল কমপ্লিয়েন্স কমিটি’ প্রকল্পটি বিস্তারিতভাবে পর্যালোচনা করে দেখছে।
বিকেএমইএ সূত্র জানায়, পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে দুই ধাপে বাস্তবায়ন করা হবে। শিশু শ্রম বন্ধ, অগ্নি নিরাপত্তা এবং মিড ম্যানেজমেন্ট ইস্যুর উপর প্রথম পর্যায়ের তিন বছরে গুরুত্ব দেওয়া হবে। শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, শ্রমিক ও নিয়োগকারীর দায়িত্ববোধের উপর দ্বিতীয় ধাপের শেষ দুই বছরে কাজ করা হবে।
বিজিএমইএ সূত্র জানায়, বিজিএমইএ ও বিকেএমইএ প্রকল্পটির ১০ থেকে ১৫ ভাগ অর্থায়ন করবে, এসইডিএফ প্রকল্পটির বাকি টাকা অর্থায়ন করবে। আইএলও হবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।
বিজিএমইএ সহ - সভাপতি শাহাদত হোসেন চৌধুরী অরুণ বলেন, আগের প্রকল্প বাস্তবায়নের পর এবং পর্যবেক্ষন ব্যবস্থার অভাবে সর্বশেষ দুই বছরে গার্মেন্টস কারখানায় শিশু শ্রম বৃদ্ধি পেয়েছে।
প্রকল্প ব্যায়ের কথা উল্লেখ করে বিজিএমইএ’র আইন উপদেষ্টা জেনিফার কে জব্বার বলেন, আইএলও’র সাথে চূড়ান্ত বৈঠক করে প্রকল্প ব্যয় চূড়ান্ত করা হবে।
বিজিএমইএ’র লেবার সেল সূত্র জানায়, সাধারণত মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা গার্মেন্টস শ্রমিকদের নিয়োগ দিয়ে থাকে।
‘মধ্য পর্যায়ের দূর্বল ব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক গার্মেন্টস দুর্ঘটনায় আমরা অনেক সমস্যা ঘটতে দেখেছি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নতুন প্রকল্প শুধুমাত্র শিশু শ্রম এবং অগ্নি নিরাপত্তার জন্যেই না, উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্যেও গুরুত্বপূর্ন।
