২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি মঙ্গলবার বিজিএমইএ-এর সাথে আলোচনায় বসছেন

মার্কিন কংগ্রেসম্যান ও কংগ্রেসে বাংলাদেশী ককাসের কো-চেয়ার, জোসেফ এফ ক্রাউলি ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার তিন দিনের অনানুষ্ঠানিক সফরে ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সফরকালে ক্রাউলি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) নেতৃবৃন্দের সাথে প্রস্তাবিত ট্রেড আ্যাক্ট ২০০৫ নিয়ে আলোচনা করবেন। প্রস্তাবিত এ আইনে ১৪টি স্বল্পোন্নত দেশের টেক্সাইল এবং তৈরী পোশাক (আরএমজি) মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক মুক্ত প্রবেশ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং আলোচনা সভার পর বিজিএমইএ ক্রাউলির জন্যে বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবে।

মার্কিন কংগ্রেসে ট্রেড অ্যাক্ট ২০০৫ প্রস্তাব উত্থাপনের পেছনে ক্রাউলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সফরকালে তার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার সাথেও সাক্ষাত করার কথা রয়েছে।