২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেট ফরওয়ার্ডার্স এজেন্সির জন্য লাইসেন্স চালুর জন্য সরকারের প্রতি বিজিএমইএ’র আহ্বান

বাংলাদেশ তৈরী পোশাক ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) বৃহস্পতিবার সরকারের কাছে ফ্রেট ফরওয়ার্ডার্স এজেন্টদের তাদের কাজের তথ্য সংরক্ষণের জন্য লাইসেন্স প্রচলনের আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিজিএমইএ’র পরিচালক এএম মাহবুব চৌধুরী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, বিভিন্ন আমদানীকারক ও রপ্তানীকারককে শিপিং এজেন্টদের দিয়ে অনেক বেশি মূল্যে তথ্য সংরক্ষণের কাজ করাতে হয়।

এতে বলা হয় ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্টদের এই ধরণের কাজের সুবিধা করে দিলে ব্যবসায়ীরা তাদের খরচ অনেকাংশে সাশ্রয় করতে পারে।

বিজিএমইএ জানায়, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)সহ বিভিন্ন চেম্বার ও বাণিজ্য সংস্থা ফ্রেট ফরওয়ার্ডদের লাইসেন্স প্রদানের জন্য বহুদিন ধরে দাবি করে আসছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাণিজ্যমন্ত্রীও আমদানী-রপ্তানী বাণিজ্যে সহায়তা প্রদানের জন্য এনবিআর’কে ব্যবস্থা নিতে আদেশ দিয়েছে। চিঠিতে আরো বলা হয়, সারা বিশ্বে ফ্রেট ফরওয়ার্ডার্সরা এভাবেই কাজ করছে।

এনবিআর চার বছরের জন্য ফ্রেট ফরওয়ার্ডার্সদের এসআরও’র লাইসেন্স প্রদানের ব্যাপারে অনুমোদন দিলেও তা এখনো স্বাক্ষরিত হয়নি।