২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস উত্তোলনকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে ২৭৭ কোটি ৯৩ লাখ টাকা পাওনা

গ্যাস উত্তোলনকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে ২৭৭ কোটি ৯৩ লাখ টাকা বা ৪২ দশমিক ২৯ মিলিয়ন ডলার পাওনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংসদ কার্যে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ইউনোকল ৬৭ কোটি ৭২ লাখ টাকা বা ১০ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং কেয়ার্ন ২১০ কোটি ২১ লাখ টাকা বা ৩২ দশমিক ১১ মিলিয়ন ডলার সরকারের কাছে পাওনা রয়েছে।