তেল আমদানি অর্থায়নে এসসিবি’র কাছ থেকে ২৫ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
বাজারে ব্যাপক ডলার সংকটের কারণে জ্বালানি তেল আমদানিতে অর্থায়নের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) কাছ থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়ার প্রস্তাবে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বলে সরকারি সূত্র বৃহস্পতিবার জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছাড় পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের প্রস্তাবের প্রতি নীতিগত অনুমোদন দেয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
বিস্তারিত আসছে...
