নীতিসমূহে জনগণের মালিকানা অবহেলা করায় দাতাদের দুষলেন সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাকে অভিযুক্ত করে বলেছেন এরা নীতি গ্রহণে জনগণের মালিকানাকে অগ্রাহ্য করে।
তিনি বলেন, উন্নয়ন অংশীদাররা কথায় কথায় গণতন্ত্র, সংসদ ও জনগণের সরকারের কথা বলে, কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে যখন তারা নিজেদের কোনও ধারনা বা নীতি চাপিয়ে দিতে চায় তখন জনগণের অভিমতের কোনও তোয়াক্কা করে না।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় পদ্ধতির উন্নয়নে কর্মপরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় বক্তৃতাকালে মন্ত্রী আরও বলেন, আমরা সংস্কার চাই, কিন্তু কখনো কখনো দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দাতাদের সকল পরামর্শ মেনে নেয়া যায়না। প্রায়ই বিষয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং তহবিল ছাড়ে অনিশ্চয়তার কারণে বাজেটে নির্ধারিত টার্গেট অর্জন কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ওয়ালিক। অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী ও ঢাকায় ডিএফআইডি’র প্রধান কর্মশালায় বক্তব্য রাখেন।
বিস্তারিত আসছে...
