২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি’র কান্ট্রি ডিরেক্টরের সাথে এলজিআরডি মন্ত্রীর সাক্ষাত

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মিস হুয়া ডু এর নের্তৃত্বে সংস্থার ম্যানিলা অফিসের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়ার সাথে সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও ঢাকার পানি সরবরাহ প্রকল্প, স্যানিটেশন কর্মসূচী ও প্রাইমারী হেলথ্ কেয়ার প্রকল্প নিয়ে আলোচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এলজিআরডি মন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং এদেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে। ঢাকার পানি সরবরাহ নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত হবে বলে মন্ত্রী জানান।

এডিবি’র ম্যানিলা অফিসের নগর উন্নয়ন বিশেষজ্ঞ ও মিশন প্রধান শাকিল আহমেদ খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আলী আজম এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পানি সরবরাহ) মো: শফিকুল ইসলাম এই সভায় উপস্থিত ছিলেন।