বিশ্বব্যাংক চট্রগ্রাম সিটি কর্পোরেশনকে রাজস্ব আদায়ে কৌশলগত সহায়তা দেবে
বিশ্বব্যাংক চট্রগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়, বাজেট পরিকল্পনা ও পর্যবেক্ষণ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ায় কৌশলগত সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে সাক্ষাত করে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব দেবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট সুরাইয়া জান্নাতের নেতৃত্বে বুধবার দুই সদস্যের একটি দল বন্দর নগরীর মেয়রের সাথে দেখা করে এ সিদ্ধান্ত জানান।
বিশ্বব্যাংকের প্রতিনিধি দল মতপ্রকাশ করে যে, সিটি কর্পোরেশনের কর আদায় ব্যাবস্থার সংস্কার ও আধুনিকায়নের ফলে শুধুমাত্র স্বচ্ছতাই আনবে না, রাজস্ব আদায় পরিমানও বৃদ্ধি পাবে।
