২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্ত ছাড়াই সরকার ও টাটা’র আলোচনা শেষ, ২ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত প্রস্তাব আসছে

গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে ভারতের শিল্পখাতের অন্যতম বৃহৎ কোম্পানি টাটা ও বাংলাদেশ সরকারের মধ্যে চতুর্থ ও শেষ পর্যায়ের আলোচনা বুধবার কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

রাজধানীর একটি হোটেলে তিন দিনের আলোচনা শেষে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, গ্যাসের দাম নির্ধারন নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি, আগামী দু’সপ্তাহের মধ্যে টাটা এ সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব দেবে। পরে ওই প্রস্তাব মন্ত্রী পর্যায়ের আলোচনার জন্যে পাঠানো হবে।

তিনি জানান, কর্মকর্তা পর্যায়ে আর কোনও বৈঠক বা আলোচনা হবে না, তবে এ মাসের মধ্যেই সরকার বাংলাদেশে টাটার আড়াই শ’ কোটি ডলারের প্রকল্পে গ্যাস সরবরাহের ক্ষেত্রে শুল্ক ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে নেবে।

টাটা তার প্রস্তাবে প্রতি হাজার ঘনফুট (এমসিএফ) গ্যাসের নিশ্চিত সরবরাহের জন্য দেড় ডলার মূল্য প্রদানের কথা উল্লেখ করে। অপরদিকে বাংলাদেশ সরকার  নিরাপত্তা ব্যাতিত প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য ২ ডলার এবং নিরাপত্তাসহ এর মূল্য  বাবদ সাড়ে তিন ডলার দাবি করে।

মাহমুদুর রহমান বলেন, এ বিষয়ে সমঝোতার জন্য দুই পক্ষের মধ্যে মন্ত্রী পযায়ের বৈঠক অনুষ্ঠিক হওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, টাটার এই বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে শুধুমাত্র বিনিয়োগের অর্থনৈতিক সুবিধা বিবেচনা করা হবে না, প্রস্তাবের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়গুলো বিশ্লেষণ করে সিধান্ত গ্রহন করা হবে।

মাহামুদুর রহমান আরো বলেন, টাটা যদি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্যাস সরবরাহের নিশ্চয়তার দাবী পরিহার করে তবে তাদেরকে আর্ন্তাজাতিক বাজার দর অনুযায়ী গ্যাস সরবরাহ করা হবে, তবে যদি তারা গ্যাস সরবরাহে নিরাপত্তা দাবী করে তবে তাদেরকে এর জন্য উচ্চমূল্য পরিশোধ করতে হবে।

টাটার প্রস্তাবিত ইস্পাত, সার ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য সর্বমোট ২ দশমিক ১৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে বলে সূত্র জানায়।

আলোচনায় টাটার প্রতিনিধি দল যেহেতু বিভিন্ন ধরনের সুবিধা প্রাপ্তির কথা বলছে সেহেতু তাদের গ্যাস শুল্ক সুবিধাসহ বিভিন্ন দাবির ক্ষেত্রে ছাড় দিতে হবে বলেও জ্বালানি উপদেষ্টা উল্লেখ করেন।

টাটা সন্সের পরিচালক এলান রোজলিং বলেন, মধ্যপ্রাচ্যের চেয়েও প্রায় ৬০ ভাগ বেশি মূল্যের প্রস্তাব আমরা দিয়েছি,  পেট্রোবাংলার অবশ্যই বিষয়টি বোঝা উচিত।

তিনি আরো বলেন, সরকারকে আমাদের বিনিয়োগ প্রস্তাবের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে পুনরায় চিন্তা করে দেখা উচিত।

তাদের প্রস্তাবের বিষয়ে সরকারের অনিচ্ছার বিষয় উল্লেখ করে প্রশ্ন করা হলে রোজলিং বলেন, যটি এটা না হয়, তবে আমাদের এদেশের বাস-ট্রাক, টেলিকম ও চা শিল্পখাতে বিনিয়োগের ইচ্ছা রয়েছে।

টাটার বিনিয়োগ প্রস্তাবের গ্যাসের মূল্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিধান্ত গ্রহণের জন্য চতুর্থ রাউন্ডের এই আলোচনা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়।