২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ-পিএইচএমএ’র সমঝোতা স্মারক স্বাক্ষর

পাকিস্তান হোসিয়ারি উৎপাদক সমিতি (পিএইচএমএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) মধ্যে সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

পাকিস্তান টেক্সটাইল প্রসেসিং মিল অ্যাসোসিয়েশন’র ১৫ সদস্যর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সোমবার বিকেএমইএ নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় দুই দেশের ব্যবসায়ি সমিতি পরস্পরকে সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিতকরণ, বিনিয়োগ সহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সভা ও সেমিনার আয়োজনে সহায়তা করবে।

তবে দুই সমিতির মতবিনিময়ে সামগ্রিক আলোচনা ছিলো বিনিয়োগ  কেন্দ্রীক।

বিকেএমইএ’র সভাপতি ফজলুল হক প্রতিনিধিদলকে নিট ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরেন। প্রতিনিধিদল আগ্রহের সঙ্গে দেশের পে-ব্যাক সময়, জমির মূল্য এবং লভ্যতা, ব্যয় কাঠামো সম্পর্কে জানতে চান।

পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এপিটিপিএমএ’র চেয়ারম্যান ড. আরশাদ এ ভোহরা এবং পিএইচএমএ’র ভাইস চেয়ারম্যান মুনায়েদ মাকদাসহ টেক্সটাইল খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীবৃন্দ।