২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাইভিং লাইসেন্স লেমিনেশন বাবদ অনভিজ্ঞ পাকিস্তানি কোম্পানিকে বছরে দেড় থেকে ২ কোটি টাকা দেওয়া হবে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স লেমিনেশনের জন্যে অনভিজ্ঞ একটি পাকিস্তানি কোম্পানিকে বছরে দেড় থেকে দুই কোটি টাকা পরিশোধ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি’র (এনএডিআরএ) এ ধরনের কাজের কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। ২০০০ সালে এ কোম্পানি কাজ শুরু করে। এই প্রথম তারা এ ধরনের কাজ পেল।

বিআরটিএ’র চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং এনএডিআরএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার (অব.) সালিম আহমেদ বৃহস্পতিবার ঢাকায় এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে ঢাকায় পাকিস্তান দূতাবাস এবং বাংলাদেশের যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভুয়া ড্রাইভিং লাইসেন্স বন্ধের লক্ষ্যে বিআরটিএ কম্পিটারাইজ ড্রাইভিং লাইসেন্স চালু করতে গত বছর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। বিআরটিএ’র সচিব স্বপন কুমার সরকার বলেন, লাইসেন্স লেমিনেট করার বিষয়টিও দরপত্রে বর্ণিত কাজের অংশ ছিল। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজ পাকিস্তানের ওই কোম্পানিকে প্রদান করা হয়।

তিনি বলেন, প্রতিটি লাইসেন্স লেমিনেশন বাবদ ওই কোম্পানি একশ’ টাকা করে নেবে।

তিনি আরও বলেন, মোট ছয়টি কোম্পানি এ দরপত্রে অংশ নেয়। এদের মধ্যে চারটি প্রতিষ্ঠান চূড়ান্ত পর্যায়ের নিলামে অংশ নেয়। বিআরটিএ প্রতি বছর দেড় থেকে দুই লাখ লাইসেন্স প্রদান করে থাকে।