২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত বাণিজ্যে ডলারের পরিবর্তে ইউরো ব্যবহার করবে মায়ানমার

বাংলাদেশ ও পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর সাথে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে মায়ানমার মার্কিন ডলারের পরিবর্তে ইউরো ব্যবহার করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মায়ানমারের অর্থ ও রাজস্ব মন্ত্রী মাইয়া তুনের উদ্ধৃতি দিয়ে ভয়েস উইকলিতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ীদের ডলারের হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার স্থলে ইউরো চালু করা হবে।

মায়ানমার সরকার ২০০৩ সালের ১০ আগস্ট আমদানি ও রপ্তানিসহ সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে ইউরো ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চীন, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ ও লাওস- এই পাঁচটি প্রতিবেশী দেশের সাথে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ও ইউরোর মাধ্যমে লেনদেন চলবে।