২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিএফসিএলের নতুন কূপ খনন কাজ শুরু, দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর নিজস্ব অর্থায়নে নতুন একটি কূপ খননের কাজ শুরু হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যায়ে বাপেক্স ১৫ নং কূপটির খনন কাজ চলবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শুক্রবার দুপুরে প্রেট্রোবাংলার চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূইয়া কূপের খনন কাজ উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএফসিএলের এমডি এম. নজরুল ইসলাম ও বাপেক্সের এমডি মো. জামাল উদ্দিন।

নতুন এই কূপ থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ মিলিয়ণ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে কূপের ব্যাবস্থাপনা পরিচালক আহমেদ হোসেন জানান। আগামী ৬০ দিনে খনন কাজ শেষ হয়ে ৯০ দিনের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।