আইনের ফাঁক গলে বেরিয়ে গেলো ঋণখেলাপীরা
ঋণ খেলাপীদের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ২৪ ঘন্টার প্রচেষ্টা উচ্চ আদালতের স্থগিতাদেশে থেমে গেল।
মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত টানা ২৪ ঘন্টা ঋণ খেলাপীদের নির্বাচনে প্রতিদ্বন্দিতা বন্ধের উদ্দেশে কাজ করেছে বাংলাদেশ ব্যাংক।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক উর্দ্ধতন কর্মকর্তা জানান,“উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে বড় বড় ঋণ খেলাপীরা তালিকা থেকে নাম প্রত্যাহারের সুযোগ পেয়েছে। অনুসন্ধানে যারা দোষী প্রমাণিত হয়েছে ঋণের পরিমাণ কম।”
তিনি আরও বলেন, “শুধু গত দুদিনেই আমরা ১৫ টি স্থগিতাদেশ পেয়েছি।" মোট স্থগিতাদেশের পরিমান ১২৫টির বেশি।
নির্বাচন কমিশন জানিয়েছে গত বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তারা আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মনোনয়ন জমাদানকারী ৪হাজার ১৪৬ জন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশন ২৬৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে।
রিটার্নিং কর্মকর্তারা ঋণ খেলাপী প্রার্থীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক আগেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের ক্রেডিট ডিপার্টমেন্ট মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছিল।
ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম আনিসুজ্জামান বলেন, “পরিচিত ঋণ খেলাপী নিজেদের ঋণ খেলাপী ঘোষণা করার জন্য উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ পাচ্ছে। এটা অর্থহীন।”
“আমাদের শুনানির সময় না দিয়ে আদালত আদেশ জারি করছে বলে আমাদের শ্রমের ফলাফল এখন শূন্য।”
উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে বেক্সিমকো গ্রুপের ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান ঋণ খেলাপী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করতে পেরেছে। তিনি ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন।
"খেলাপী ঋণ” সম্পর্কে মতামত জানতে চাওয়া হলে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,”আমি উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ পেয়েছি।এর বেশি আর কিছু বলার নেই।”
অগ্রণী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বুখাতির আহমেদ জানালেন, “তার ব্যাংকের বড় ঋণ খেলাপীদের অনেকে উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়েছে।”
গণপ্রতিনিধি অধ্যাদেশ ২০০১ অনুযায়ী একজন ঋণ খেলাপী সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
