২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার

বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক এবং মিউচ্যুয়াল ফান্ডের কল্যাণে পড়তি অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। এসময় লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 12:55 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দুপুর ১১টা ২৭ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বুধবারের ১৫৬৯.৪৫ পয়েন্ট থেকে ২৭.১৮ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার হরতালের কারণে শেয়ার বাজারে লেনদেন হয়নি।

ডিএসই এর সার্বিক সূচক বুধবারের ১ হাজার ২৯৩ দশমিক ৬৬ পয়েন্ট থেকে ২২ দশমিক ৬৬ পয়েন্ট বা এক দশমিক ৭৫ শতাংশ কমে যায়।

রোববার ওই সময় পর্যন্ত সার্বিক লেনদেন ছিল ১৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। বুধবার এ লেনদেন ছিল ৩৪ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে ৮৪টির দাম বেগেছে, ১৬টি কমেছে এবং নয়টি অপরিবর্তিত ছিল।