রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশায় ডিএসই চাঙ্গা
রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশা নিয়ে লেনদেন শুরু হওয়ার পর ডিএসইতে মঙ্গলবার চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।
সকাল ১১টা ৩৫ মিনিটে ডিএসইর সার্বিক শেয়ারসূচক ২৪ দশমিক ৫৬ পয়েন্ট বা এক দশমিক ৯৫ শতাংশ বাড়ে। সোমবার দিনশেষে এর পরিমাণ ছিল ১২৫৫ দশমিক ৫৬।
সাধারণ শেয়ারসূচক আগের দিনের তুলনায় ২৪ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা এক দশমিক ৫৮ শতাংশ বাড়ে। সোমবার দিনশেষে শেয়ারসূচক ছিল ১৫১৫ দশমিক ৫৯।
ডিএসই-২০ এর তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। এর মধ্যে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা ও উত্তরা ফিন্যান্সের শেয়ারের দাম বাড়ে সবচেয়ে বেশি।
ওই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে সোমবার সারাদিনে লেনদেন হয় ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।
লেনদেনকৃত শেয়ারের মধ্যে ১০৯টির দাম বাড়ে, ছয়টির দাম কমে এবং নয়টির দাম ছিল অপরিবর্তিত।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পিজিসিবির শেয়ারের কেনার প্রবণতা ছিল লক্ষণীয়। সকাল সাড়ে ১১টা নাগাদ এর এক লাখ ৪৩ হাজার ১৫০টি শেয়ারের লেনদেন হয় তিন কোটি ১৬ লাখ ২০ হাজার টাকায়।
ওই সময় পর্যন্ত শেয়ারের দাম বাড়ার তালিকায় আরও ছিল রূপালী ব্যাংক, সামিট পাওয়ার বেক্সটেক্স ও সিটি ব্যাংক।
