২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি ব্যাংকগুলো ডলারের দাম বাড়িয়েছে

রপ্তানিকারক ও বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার মার্কিন ডলারের বিনিময় হার গ্রাহকদের জন্য এক টাকা এবং আন্তঃব্যাংকগুলোর জন্য দশমিক ৭০ টাকা বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “রফতানিকারক এবং বৈদিশিক মুদ্রা প্রেরণকারীদের উৎসাহিত করতে আমরা আমাদের বিনিময় হার সংশোধন করেছি।”

বেসরকারি এবং বিদেশি ব্যাংকগুলোতে ডলারের যে বিনিময় হার রয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর নবনির্ধারিত হার তার চেয়ে তিন টাকা কম বলে তিনি জানান।

তিনি বলেন, “ডলারের বিনিময় হারে ভারসাম্য আনতে একটি সংশোধন জরুরি।”

বিস্তারিত আসছে....