২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের ব্যাংক কিনছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

তাইওয়ানের হিসিনচু ইন্টারন্যাশনাল ব্যাংক কেনা প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রিটিশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

স্ট্যান্ডার্ড চার্টার্ড মঙ্গলবার জানায়, হিসিনচুর ৯৫ দশমিক ৪০ শতাংশ শেয়ারে বিনিয়োগকারীরা তাদের কাছে শেয়ার বিক্রি করতে রাজি হয়েছে।

ব্যাংকটি আরও জানায়, ২০০৭ সালের শেষনাগাদ তারা হিসিনচুকে ব্যাংকিং নীতিমালার আলোকে অধিগ্রহণ করবে।

এশিয়ায় নিজেদের ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড এক মাস আগে ১২০০ কোটি ডলারের বিনিময়ে হিসিনচুকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। গত ১০ বছর ধরে তারা তাইওয়ানে এ ধরনের উদ্যোগ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।