২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফের ৪৯ মিলিয়ন ডলারের ঋণ ছাড়

আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহজ শর্তে ঋণের আওত্তায় ষষ্ট কিস্তির প্রায় ৪৯ মিলিয়ন ডলার ছাড় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আইএমএফ এর নির্বাহী বোর্ডের এক সভায় শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ‘দারিদ্য বিমোচন ও প্রবৃদ্ধি সুবিধা’ (পিআরজিএফ) কর্মসূচির অধীনে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার পঞ্চম পর্যালোচনা শেষ করা হয়।

আইএমএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, সর্বশেষ কিস্তির এই অর্থ মিলিয়ে মোট ছাড় করা অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৬৭ মিলিয়ন ডলারে।

এছাড়া বোর্ড বর্তমান পিআরজিএফ কর্মসূচি ২০০৭ সালের ১৯ জুন পর্যন্ত বৃদ্ধি করারও সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আইএমএফ এর উপ-ব্যাবস্থাপনা পরিচালক তাকাতুশি কাতো বলেন, পিআরজিএফ সমর্থিত কর্মসূচির আওতায় বাংলাদেশের অর্থনীতি অব্যহতভাবে শক্তিশালী হয়ে উঠছে।

তিনি বলেন, স্থিতিশীল প্রবৃদ্ধি গত পাঁচবছরে বাংলাদেশের দারিদ্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রেখেছে।