তৃতীয় কোয়ার্টারে মাইক্রোসফটের মুনাফা বেড়েছে ১১%
বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের মুনাফা চলতি বছর তৃতীয় কোয়ার্টারে ১১ শতাংশ বেড়েছে।
মূলত ডাটাবেজ বিভাগের দারুণ ব্যবসা ও সহযোগী লোকসানী প্রতিষ্ঠান এক্সবক্স ৩৬০ ভিডিও গেম কনসোলের লোকসানের পরিমাণ কমে আসায় জুলাই--সেপ্টেম্বর ২০০৬ সময়ের মধ্যে কোম্পানি এতোটা মুনাফা করে।
বৃহস্পতিবার কোম্পানিটি একথা জানানোর পরপরই বাজারে এর শেয়ারের দাম ২৮ দশমিক ৩৫ ডলার থেকে বেড়ে ২৮ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।
মাইক্রোসফট এর নতুন অফিস সফটওয়্যার স্যুট ও উইন্ডোজ ভিস্তা শিগগিরই বাজারে ছাড়তে যাচ্ছে। এ দুই খাতে কোম্পানিটি দেড়শ কোটি ডলার বিনিয়োগ করবে।
গত পাঁচ বছরের মধ্যে এবারই নিজেদের অপারেটিং সিস্টেমে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রোসফট।
