২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ লাখ সম্ভাবনাময় ক্ষুদ্র ব্যবসার মাত্র ৭ শতাংশ ব্যাংক ঋণ পায়

দেশজুড়ে ১০ লাখ সম্ভাবনাময় ক্ষুদ্র ব্যবসার মাত্র সাত শতাংশ আনুষ্ঠানিকভাবে ব্যাংক ঋণ পায়। সম্প্রতি বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের এক যৌথ সমীক্ষায় এ তথ্য পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের ঋণ প্রদানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা অনুসন্ধান ও তা খতিয়ে দেখার লক্ষ্যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর (ডিএফআইডি) ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশন্যাল কো--অপারেশনের  (জেবিআইসি) সহায়তায় সমীক্ষাটি পরিচালিত হয়।

ওই সমীক্ষায় বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাত মূলতঃ শহর এলাকায় গড়ে ওঠা মাঝারি ও বড় উদ্যোগগুলোকেই সেবা দিয়ে থাকে। কিন্তু গ্রামাঞ্চলে বসবাসকারী ৮০ শতাংশ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত।

সারা দেশে দেওয়া মোট ব্যাংক ঋণের ৭৮ শতাংশ দেওয়া হয় ঢাকা ও চট্টগ্রামে এবং মাত্র ১১ শতাংশ যায় দেশের গ্রামাঞ্চলে।

ব্যবসায়ী নেতারা বলেন, ক্ষুদ্র ব্যবসার বিকল্পের ক্ষেত্রে এ ধারা বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যা শিল্পায়নের জন্যও বাধাস্বরূপ।

এ প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, ব্যাংকগুলো ছোট ছোট উদ্যোক্তাদের ঋণ দিতে লজ্জা বোধ করে। এ প্রবণতা দেশে শিল্পায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তিনি বলেন, মাত্র ১৪ শতাংশ ক্ষুদ্র উদ্যোগ ব্যাংক ঋণ পেয়ে থাকে।

সমীক্ষায় দেখা যায়, ক্ষুদ্র ব্যবসায় ব্যাংকিং খাতের অপ্রতুলতা দেশের উন্নয়নের সামর্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

এতে আরও দেখা যায়, একটি ক্ষুদ্র ব্যবসাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঋণ পেতে হলে সর্বোচ্চ ২৯টি প্রশাসনিক স্তর পার হতে হয়, ব্যাংক কর্তৃপক্ষকে সম্ভাব্য ঋণ গ্রহীতার সাথে নয়টি বৈঠক করতে হয়, পুরো প্রক্রিয়ায় ৫০টির মতো ফরম পূরণ করতে এবং সম্ভাব্য ঋণগ্রহীতাকে এই প্রক্রিয়াটির পেছনে অন্ততঃ ২০ ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

সমীক্ষা থেকে জানা যায়, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো দেশের কৃষিখাতকে কিছুটা সেবা দিলেও এদের আর্থিক ব্যবস্থাপনা ভালো না হওয়াতে সম্ভাব্য সেবা গ্রহীতার কাছে পৌঁছাতে পারে না। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের উৎপাদিত পণ্য ক্রেতা--বান্ধব ও ছোট ঋণের উপযোগী নয় বলে বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলো তাদেরকে ঋণ দেয় না।

সরকার প্রবর্তিত ও পরিচালিত দুর্যোগ বীমা বড় ধরনের লোকসান দেওয়ায় আশির দশকের মাঝামাঝি তা বন্ধ হয়ে যায়। এরপর কৃষি খাতে এই ধরনের কোন বীমা চালু হয়নি।

তবে ওই সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে কৃষি ক্ষেত্রে দুটি সূচকে কৌশলগতভাবে বীমা প্রযোজ্য হবে। এগুলো হলো, খরাকালীন ধান--সূচক ও বন্যাকালীন ধান--সূচক।

সম্প্রতি ভারত ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশে সূচকভিত্তিক বীমা সফলভাবে প্রয়োগ করা হয়েছে।