২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভার্স রেপো নিলামের ফলাফল ঘোষিত

ঢাকায় বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিন মেয়াদী ২০ কোটি টাকার, দুই দিন মেয়াদী ২০ কোটি টাকার ১টি, তিন দিন মেয়াদী ২৫ কোটি টাকার, সাত দিন মেয়াদী ৩৩০ কোটি টাকার ১টি করে দরপত্রসহ মোট ৩৯৫ কোটি টাকার ৪টি দরপত্র জমা হয় এবং তা গৃহীত হয়। 

গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার একদিন ও দুই দিন মেয়াদের জন্য শতকরা ৫ দশমিক ৬০ ভাগ, তিন দিন মেয়াদের জন্য শতকরা ৫ দশমিক ৭৫ ভাগ এবং সাত দিন মেয়াদের জন্য শতকরা ৬ ভাগ।