২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুকূল পরিবেশ পেলে বাংলাদেশ ব্রিটিশ বিনিয়োগ দ্বিগুন হবে: ব্রিটিশ হাই কমিশনার

অনুকূল পরিবেশ পেলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ দ্বিগুন হবার সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সোমবার ঢাকায় উচ্চ পর্যায়ের ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধি দলের আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগের অনুকূল পরিবেশ, অবকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশিলতার উপর জোর দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহায়ক চমৎকার আইন থাকলেও এগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরী।

বাংলাদেশে সিরামিক সেক্টরে বিনিয়োগের অনুকূল পবিশে যাচাই এর জন্য চারদিনের এক সংক্ষিপ্ত সফরে উচ্চপর্যায়ের ব্রিটিশ বানিজ্য প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।

উত্তর স্টেফোর্ডশায়ার এর ইন্টারন্যাশনাল ট্রেড ডিরেক্টর স্লেভ ড্রিঙ্কার প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে আছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ব্রিটিশ বিনিয়োগ পর্যালোচনা বিষয়ক পরিচালক আসিফ আহ্মেদ।

আনোয়ার চৌধুরী বলেন, বালাদেশের অবকাঠামোগত উন্নয়ন, দূর্নীতি দমন ও রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।