রাঙ্গামাটিতে রোববার সকাল - সন্ধ্যা হরতাল ডেকেছে কাঠ ব্যবসায়ীরা
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আগামী ৮ জানুয়ারি রোববার সকাল - সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতি।
দেশব্যাপী জ্বালানী কাঠ বিপণনের ব্যাপারে বন আইনে বর্ণিত সুযোগ সুবিধা আবারো চালু করার দাবিতে এই হরতালের কর্মসূচি দেওয়া হয়।
বুধবার জেলা সদরে আয়োজিত এক বিশাল সমাবেশের মাধ্যমে তারা এ কর্মসূচি ঘোষণা করে।
জেলা প্রশাসক কার্যালয়ের সমানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জ্বালানী কাঠ ব্যবসায়ী সমন্বয় কমিটির আহবায়ক আনোয়ার খান। বক্তব্য রাখেন উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক সমিতির সভাপতি অভয় প্রকাশ চাকমা, আলহাজ্ব আবুল কাশেম, নূর মোহাম্মদ কাজল, নুরুল ইসলাম প্রমুখ।
