২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ১৬টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নিলামে দু’দিন মেয়াদী ৬৪ কোটি টাকার ছয়টি, তিনদিন মেয়াদী ১২৭ কোটি টাকার পাঁচটি এবং চারদিন মেয়াদী ১৭৯ কোটি টাকার পাঁচটিসহ মোট ৩৭০ কোটি টাকার ১৬টি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল দু’দিন ও তিনদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ২৫ ভাগ এবং চারদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ।