২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুন্ডি বিরোধী কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশি ব্যাংকগুলোর আহ্বান

অবৈধ অর্থ-প্রেরণের প্রবাহ রোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশের প্রাইভেট ব্যাংগুলোর কর্মকর্তারা হুন্ডি ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ইমরান রহমান বলেছেন, ইউএই-এর উচিত হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠিন আইন করা। অবৈধ অর্থ প্রেরণের প্রবাহ কমাতে আমরা আমাদের সরকারের প্রচেষ্টার সাথে যোগ দিচ্ছি।

তিনি বলেন, আমি মনে করি, ইউএই হুন্ডি ব্যবসাকে বৈধতা দিয়েছে, যা বৈধ রেমিট্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা চাই আরো বেশি অর্থ বৈধ উপায়ে আসুক।

তিনি বলেন, আমরা দেশকে প্রয়োজনীয় নগদ বৈদেশিক মুদ্রা লাভে বঞ্চনাকারী হাওলা/হুন্ডি ব্যবসার নেতিবাচক দিক সম্পর্কে দেশব্যাপী জনসচেতনতা তৈরির প্রক্রিয়ায় রয়েছি। আমরা চাই লোকজন বৈধ মাধ্যমগুলোতে তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠান।

আমরা সম্প্রতি তিনশ’ ব্র্যাক ব্যাংকের এক হাজার আটশ’ কর্মকর্তাকে অনলাইন নেটওয়ার্কের আওতায় এনেছি, যা সারা দেশে রেমিট্যান্স পাঠাতে সহায়ক হবে।

এই সচেতনতা অভিযানের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক এবং ওয়াল স্ট্রীট এক্সচেঞ্জ সেন্টার দুবাইস্থ নন-রেসিডেন্ট বাংলাদেশিদের নিয়ে একটি বৈঠক করে।

সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা প্রেরণের উৎস।

২০০১ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের সারাদেশে ১৮ টি শাখা এবং তিনশ’ জন কর্মকর্তা রয়েছে, যারা দেশবাসীকে এক লাখের বেশি সঞ্চয় সুবিধা দিচ্ছেন। গত তিন বছরে ব্যাংকটি দশ বিলিয়ন টাকা ঋণ দিয়েছে।