বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বিলের নিলাম
বাংলাদেশ ব্যাংকে রোববার বিভিন্ন মেয়াদী ট্রেজারি বিলের ৩৮ তম নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদী বিলের জন্য যথাক্রমে ১৩৮১ দশমিক ৫০ কোটি, ৫ কোটি, ২ কোটি টাকাসহ মোট ১৩৮৮ দশমিক ৫০ কোটি টাকার দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৮ দিন ও ৩৬৪ দিন মেয়াদী বিলের যথাক্রমে ১৩৮১ দশমিক ৫০ কোটি এবং ২ কোটি টাকাসহ মোট ১৩৮৩ দশমিক ৫০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর
অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ৬ দশমিক ৭০ থেকে ৬ দশমিক ৭৫ ভাগ এবং শতকরা ৭ দশমিক ১৫ ভাগ।
১৮২ দিন ও দু’বছর মেয়াদী বিলের জন্য কোন দরপত্র পাওয়া যায়নি এবং ১৮২ দিন মেয়াদি বিলের জন্য প্রাপ্ত দরপত্র গৃহীত হয়নি।
চলতি সপ্তাহে মোট ১০৩৭ দশমিক ৯০ কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং এতে ট্রেজারি বিলসমূহের নিট ইস্যুর পরিমাণ ৩৪৫ দশমিক ৬০ কোটি টাকা বাড়বে।
