২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৭ টি দরপত্র গৃহীত

বাংলাদেশ ব্যাংকে রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে একদিন মেয়াদি ৩০ কোটি টাকার একটি এবং চারদিন মেয়াদি ৪১০ কোটি টাকার ছয়টি দরপত্রসহ মোট ৪৪০ কোটি টাকার সাতটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদির জন্য শতকরা পাঁচ ভাগ এবং ছয়দিন মেয়াদির জন্য পাঁচ দশমিক ৫০ ভাগ।