দু’দিনের সাপ্তাহিক ছুটি দেশের বিকাশমান টেক্সটাইল ও চিংড়ি খাতে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে
সাপ্তাহিক ছুটি দুই দিন করার সরকারি সিদ্ধান্তের ফলে দেশের প্রধান দুই রপ্তানি খাত টেক্সটাইল ও চিংড়ি খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। রপ্তানিকারকরা মনে করছেন, এতে বিশ্ববাজারে স্থানীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ি এখন কাস্টমস ও ভ্যাট, বন্দর, ব্যাংক এবং রপ্তানি প্রমোশন ব্যুরো শুক্র ও শনিবার দুইদিন বন্ধ থাকবে। দেশের টেক্সটাইল রপ্তানিকারকরা ভয় পাচেছন, এই সিদ্ধান্ত তাদের পণ্য পক্রিয়াজাত করে পাঠানোর সময়কে আরও দীর্ঘায়িত করবে। অন্যদিকে চিংড়ি রপ্তানিকারকরা মিলিয়ন ডলারের অর্ডার হারাবেন বলে আশঙ্কা করছেন।
ক্রিসমাসের আগে পণ্যের সংকট দেখা দেওয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের ক্রেতারা চীন থেকে তাদের দৃষ্টি সরিয়ে যখন বাংলাদেশ. ভারত, শ্রীলংকার মতো দেশগুলোর ওপর নজর দিতে শুরু করেছে ঠিক সে সময়েই সরকার এই সিদ্ধান্ত নিল।
এক ক্রেতা জানান, ডলারের বিপরীতে ইউয়ানের মূল্য বাড়ায় চীনা টেক্সটাইল পণ্যের দামও বেড়ে গেছে। এদিক থেকে স্থানীয় টেক্সটাইল পণ্যের মূল্য তুলনামূলক কম হওয়ায় তা বাংলাদেশের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করেছে।
শিল্পসূত্র জানায়, চিংড়ী ব্যবসায়িদের তাদের পণ্য সাত দিনের মধ্যে সরবরাহ করতে হয়। দুই দিনের ছুটির কারণে রপ্তানিকারকরা অবশিষ্ট সময়ের মধ্যে রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। কেননা মৎস্য মন্ত্রণালয়ের অধীন মান নিয়ন্ত্রণ ও পরিদর্শন বিভাগ সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড অ্যাক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, যখন আমরা ওপরে ওঠার প্রস্তুতি নিচ্ছি, তখন এই নতুন সিদ্ধান্ত আমাদের আশাহত করেছে। আমরা বিশ্ব বাজারে থেকে আচরণ করছি স্থানীয় বাজারের মতো।
বিজিএমইএ’র সভাপতি আনিসুল হক এ ব্যাপারে বলেন, আমরা যদি কোনও ক্রেতার কাছ থেকে বৃহস্পতিবার একটি ডকুমেন্ট পাই, তাহলে স্বাভাবিকভাবেই আমরা চাইব শুক্রবারে ব্যাংক থেকে তা এন্ডোর্স করতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। আমরা যখন রোববারে এন্ডোর্স করব তখন ক্রেতার অফিস বন্ধ হয়ে যাবে।
২০০৩ থেকে টেক্সটাইল পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৬ বিলিয়নে। ২০০২-০৩ সালে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৯ বিলিয়ন।
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির প্রেসিডেন্ট মাকসুদুর রহমান রহমান বলেন, বর্তমানে আমরা ক্রেতাদের সাথে যেভাবে আলোচনার মাধ্যমে কাজ করি তাতে আমাদের সাত দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে হয়। ব্যাংকে এলসি খোলা, মান যাচাইয়ের জন্য মৎস্য মন্ত্রণালয়ের পরিদর্শক দলের সফর, সব মিলিয়ে সাত দিন লেগে যায়।
তিনি আরও বলেন, সরকারি অফিস যেভাবে কাজ করে আমরা আশঙ্কা করছি আমরা সাত দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে পারব না। এতে আমরা মিলিয়ন মিলিয়ন ডলারের অর্ডার হারাব। যার সুবিধা ভোগ করবে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত ও ইন্দোনেশিয়া।
গত অর্থবছরে হিমায়িত খাদ্য ও চিংডি রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৯০ মিলিয়ন ডলার। চার অর্থবছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে বেশি।
বাংলাদেশে প্রতি হেক্টরে ২৫০ কেজি চিংডি উপাদিত হয়। ভারতে এর পরিমাণ ৮০০ থেকে ৯০০ কেজি।
সিপিডি’র আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তাফিজুর রহমান সাপ্তাহিক ছুটির নতুন সিদ্ধান্ত রপ্তানির বিশ্ব বাজারকে ক্ষতিগ্রস্ত করবে। জিএসপি সুবিধা পাওয়ার জন্য তাদেরকে ইপিবি’র সনদের প্রয়োজন হবে। এছাড়াও পাবলিক ও বেসরকারি সংগঠন আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত।
তিনি মনে করেন, রপ্তানি সংকট দূর করতে শনি ও রবিবার ছুটির ঘোষণার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়।
