জানুয়ারি-জুন ’০৫ সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো শতকরা ৩৭ দশমিক ৩৭ ভাগ মুনাফা করেছে
পুঁজিবাজারে নিবন্ধনকৃত বাণিজ্যিক ব্যাংকগুলো চলতি বছরে ছয় মাসে শতকরা ৩৭ দশমিক ৩৭ ভাগ মুনাফা করেছে।
মুনাফার এ অগ্রগতি দেশের আমদানি, রপ্তানি, রেমিটেন্স এবং ঋণ বিতরণ বৃদ্ধিকেই নির্দেশ করছে।
পূবালী ব্যাংক লিমিটেডের ব্যাবস্থানা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বিডিনিউজকে বলেন, এটা ঘটেছে বিশেষ করে এ সময়ের মধ্যে আমদানি বৃদ্ধি পাওয়ায়।
তিনি আরও বলেন, আমদানি, রপ্তানি এবং রেমিটেন্স খাতে সেবা দানের ফলে ব্যাংকগুলো বেশি মুনাফা অর্জন করেছে এবং এ খাতগুলোতে মুনাফা আরও বাড়বে।
তিনি জানান, ঋণ বিতরণের ক্ষেত্র বৃদ্ধি পাওয়ায় এ অগ্রগতি আরও সমৃদ্ধ হয়েছে।
উন্নত দেশগুলোকে তুলনায় আনলে বাংলাদেশের মতো অর্থনীতিতে এ ধরণের অগ্রগতি খুব স্বাভাবিক তা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নশীল অর্থনীতিতে শতকরা ৩০ থেকে ৫০ ভাগ মুনাফা বৃদ্ধির হার গ্রহণযোগ্য হতে পারে কিন্তু উন্নত দেশ গুলোতে বাংকের মুনাফা বৃদ্ধির হার শতকরা পাঁচ থেকে ১৫ ভাগ পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে মতে ২০০৫ অর্থ বছরে আমদানি বৃদ্ধি পেয়েছে প্রায় শতকরা ২০ দশমিক ছয় ভাগ, রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে যথাক্রমে শতকরা ১৪ ভাগ এবং শতকরা ১৪ দশমিক দুই ভাগ। অন্যদিকে এসময়ে বেসরকারি খাতে ব্যংক এর অগ্রগতি বৃদ্ধি পেয়েছে শতকরা ১৭ ভাগ।
ইব্রাহিম খালেদ বলেন, আমদানি বৃদ্ধি পাওয়া দেশের জাতীয় অর্থনীতির জন্য ভাল কিছু নয় যদিও এ খাতটি ব্যাংক গুলোকে সবচেয়ে বেশি মুনাফা এনে দিচ্ছে।
এসোশিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর সভাপতি এম আমিনুজ্জামান বলেন, গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ব্যাংকগুলো নানা ধরণের কর্মসূচী হাতে নিয়েছে এবং ব্যবসার পরিধি প্রসারিত করেছে। ব্যাংকগুলো দেশজুড়ে শিল্প ভিত্তিক কার্যক্রম প্রসারিত করার ফলেও মুনাফা বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ব্যাংকের আমদানি, রাপ্তানি ও রেমিটেন্স খাতের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকি ও পর্যবেক্ষণ ফলে ব্যাংক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাওয়াতেও ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ অনুসারে ২০০৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধ বছরে মুনাফা হার ছিলো পূর্ববর্তী বছরের এইই সময়ের ৩,২২৭ দশমিক ৩৮ মিলিয়ন টাকার বিপরিতে ৪,৪৩৩ দশমিক ৫৭ মিলিয়ন টাকা।
২০০৪ সালে ন্যাশনাল ব্যাংক লি, প্রাইম ব্যাংক লি, ইস্টার্ন ব্যাংক লি, ঢাকা ব্যাংক লি, মার্কেন্টাইল ব্যাংক লি, সাইথ ইস্ট ব্যাংক লি, ব্যাংক এশিয়া, মিউচিয়াল ট্রাস্ট ব্যাংক লি, স্ট্যান্ডার্ড ব্যাংক লি, ডাচ-বাংলা ব্যাংক লি, আল আরাফহ্ ইসলামী ব্যাংক লি, এবং আইএফআইসি ব্যাংক লি. শতকরা ১১ দশমিক ৬৪ ভাগ থেকে ৯২ দশমিক ৯৩ ভাগের মধ্যে মুনাফা করে ছিল।
