বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৪ টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে চার দিন মেয়াদি ৮০ কোটি টাকার তিনটি এবং পাঁচ দিন মেয়াদি ২৫ কোটি টাকার একটি দরপত্রসহ মোট ১০৫ কোটি টাকার চারটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
