২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ১৯৬৫ সনের ফ্যাক্টরি আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশের তৈরি পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে সরকার ১৯৬৫ সালের ফ্যাক্টরি আইনের প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সোমবার সচিবালয়ে তৈরি পোশাক শিল্পের কর্মীদের নিরাপত্তা ও শ্রম কল্যাণ বিষয়ে গঠিত দু’টি টাস্ক ফোর্সের সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পণ্ডকারখানার জন্য প্রযোজ্য ভবন তৈরির নীতিমালা প্রণয়নের দায়ণ্ডদায়িত্ব নির্ধারণের ব্যবস্থা অচিরেই নেওয়া হবে। আপদকালীন প্রস্তুতি হিসেবে তৈরি পোশাক শিল্পণ্ডকারখানার দুর্যোগ মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা সুদৃঢ় করা হচ্ছে এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সভায় টাস্ক ফোর্সের সদস্যরা জানান, বিদেশী ক্রেতাদের আরোপিত বাধ্যবাধকতা ইস্যুগুলোর বেশ কয়েকটি আগে থেকেই মেনে চলা হচ্ছে। অন্য বিষয়গুলো মেনে চলার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং কয়েকটি বিষয় দীর্ঘমেয়াদি ভিত্তিতে মেনে চলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সভায় তারা আরও জানান, দেশের মোট রপ্তানি আয়ের ৭৫ শতাংশ অর্জনকারি তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের কাজের অনুকূল পরিবেশ রক্ষা, ন্যূনতম মুজরি প্রদান, নারী শ্রমিকদের প্রসূতি ছুটিসহ সাপ্তাহিক ছুটি ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক প্রদানে এ শিল্পের সাথে সম্পৃক্ত সংস্থার প্রতিনিধিরা সকল তৈরি পোশাক শিল্প মালিকদের কাছে ইতিমধ্যে নির্দেশনা জারি করেছেন।

সভায় বাণিজ্য উপদেষ্টা মোঃ বরকত উল্লা বুলু, বাণিজ্য সচিব ফারুক আহমদ সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ শফিকুল ইসলাম, এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি আনিসুল হক, বিকেএমইএ সভাপতি মোঃ ফজলুল হক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম¥দ, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টস ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আছমাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।